সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৯ ইটভাটা মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

  • আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৭২ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক: পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় টাঙ্গাইলে ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। রোববার দিনব্যাপী তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। এর মধ্যে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস,আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme