সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৯ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় নয়জন দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে শহরের জেলা সদর রোড, বটতলা ,তালতলা ও সন্তোষ বাজার ও চারাবাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯জনকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে সর্বসাধারণকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহবান জানাই। করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানায়।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme