সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় ২য় দিনের লকডাউন চলছে

  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সাত দিনের লকডাউনে আজ বুধবার ২য় দিনের লকডাউন চলছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বিধি নিষেধের কারনে শহরের মার্কেট ও বিপনী বিতান গুলো বন্ধ রয়েছে। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর লকডাউন পরিস্থিতী মোকাবেলায় মাঠে কাজ করছে। তবে কিছু কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক চলাচল করছে। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় লকডাউন বাস্তবায়নে দুই পৌর এলাকায় পুলিশের ১৮টি চেকপোস্ট বসানো হয়েছে।

অন্যদিকে টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪২৩ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৫৪৪জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৪৩৪জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৪জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme