সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় পুলিশ সুপার জেলার পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme