সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা ২০ রানে ময়মনসিংহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন

  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৮২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা ইয়াং টাইগার(অনুর্দ্ধ-১৮) ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা নর্থ অঞ্চলে ময়মনসিংহ জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দলকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১ এপ্রিল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিলো টাঙ্গাইল জেলা(অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল বনাম ময়মনসিংহ জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল।

খেলার শুরুতে টস হেরে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। দলের পক্ষে মাইন সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া তাছিন ২৮ ও সুমন ২৩ রান করে। বোলিংয়ে ময়মনসিংহ জেলা দলের তাছিন ২৮ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে ময়মনসিংহ জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রান করলে টাঙ্গাইল ২০ রানে জয়লাভ করে ঢাকা নর্থ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়। ব্যাটিংয়ে ময়মনসিংহ দলের মাহিন আহমেদ সর্বোচ্চ ৩১ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল জেলা দলের ইমতিয়াজ ৩টি, লিমন ও তাছিন ২টি করে উইকেট দখল করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল জেলা দলের ফাইনাল খেলায় অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করায় মাইন (৬০ রান ও ২৫ রানে ১টি উইকেট) ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দলের পক্ষে যে খেলোয়াড় অংশগ্রহন করেছে তারা হলো অধিনায়ক ও তরুন লেগস্পিনার ইমতিয়াজ আহমেদ, গাজী আল বিন হাসান মুগ্ধ, তাছিন, মাহতাব, দিব্য কর্মকার, তারেক আহমেদ, মাইন উদ্দিন,আশরাফ লিমন, সুমন মিয়া, মাহির হোসেন ও সাইদুজ্জামান দিপ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme