সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ১৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী (১১ অক্টোবর) শুক্রবার থেকে টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর প্রথম এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যম্যে খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করবে। এ টুর্নামেন্টে টাঙ্গাইলের সাবেক ক্রিকেটারদের দ্বারা প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।

প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।

আগামী ১১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবেন টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস বনাম ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।

এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলের খেলা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme