সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকদের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্বখাতে স্থানান্তরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণে টাঙ্গাইলে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ১৯ মাস যাবত করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের ৭৭৭ জন শিক্ষকদের বেতন বকেয়া বন্ধ রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে আমরা অনলাইন ক্লাস পাচ্ছি না। তাই তাদের বকেয়া বেতন দিয়ে আমাদের ক্লাস শুরু করার আহ্বান জানাই।

এ সময় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ঠ পর্বের বিপ্লব হোসেন প্রান্ত, ইয়ামিন মিয়া, মৃদুল মিয়া, ফাহিম মিয়া, হযরত মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme