সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল বন বিভাগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ শ্লোগানকে সামনে রেখে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘বনায়ন’ প্রকল্প সারাদেশে ১২ টি জেলায় প্রায় ৩ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট বৃহস্পতিবার ২০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা টাঙ্গাইল বন বিভাগে হস্তান্তর করে ‘বনায়ন’।

টাঙ্গাইল বন বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী, কালিহাতীর রেঞ্জ কর্মকর্তা মোঃ সোলায়মান, কোদালিয়া নার্সারির কর্মকর্তা দেবব্রত দাস, বনায়ন প্রতিনিধি আব্দুল জলিল’সহ বন বিভাগের কর্মকর্তাগণ।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সারাদেশের পরিবেশ উন্নয়ন এবং বন সম্প্রসারণের লক্ষ্যে বন বিভাগ সহ দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আজকে একটি বেসরকারি প্রতিষ্ঠান বন বিভাগকে বনায়নের লক্ষ্যে ২০ হাজার গাছের চারা প্রদান করছে। এটা নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। আমরা এতদিন বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চারা বিতরণ করেছি। আমরা সাধারণত কারো কাছ থেকে চারা গ্রহণ করি নাই, এটা একটি মহৎ উদ্যোগ। “দেশের বনজ সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। “দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। বৃক্ষরোপণ অভিযান ২০২১ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বনায়ন প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme