সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ১১৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ”বাংলাদেশের অর্ন্তভুক্তিমুলক প্রবৃদ্ধি : প্রমাণ ও সমস্যা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।

সেমিনারে বক্তাগণ বলেন, অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির ধারণাটি উন্নয়নশীল দেশের হলেও এর ব্যাপক প্রসার হয়েছে উন্নত দেশসমূহে। অর্থনীতির প্রবৃদ্ধির সুফল পেতে হলে বর্তমানে অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির দিকে নজর দেয়া প্রয়োজন এবং সেই সাথে বাংলাদেশের জন্য এই ঘটনার গ্রহণযোগ্য সূচকও প্রয়োজন।

সেমিনারে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme