সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবি কর্মচারী নির্বাচনে আক্কাস সভাপতি।।আমিনুর সম্পাদক

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে মোঃ আক্কাস আলী ও সাধারন সম্পাদক পদে মোঃ আমিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

এছাড়া নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ফিরোজ আল মামুন নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে মোঃ আজিজুল হাকিম ও মোঃ হামিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে মোঃ লাভলু মিয়া, কোষাধ্যক্ষ পদে আব্দুর সোবাহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আসাদুল্লাহ,

ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ আব্দুল হামিদ (মানিক), দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছাঃ আমেনা আক্তার এবং সদস্য পদে মোঃ শফিকুল ইসলাম, মোঃ রাইসুল ইসলাম ও সুরেশ হরিজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মওলা ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির। মোট ভোটার সংখ্যা ২২৩ টি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme