সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরের জমি সংক্রান্ত হামলার শিকার নারী মৃত্যুশয্যায় ॥ আসামীরা প্রকাশ্যে

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৯৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্ব পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলার শিকার নারী ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুার সাথে পাঞ্জা লড়ছে।

এদিকে মামলার পর আসামীরা প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও প্রশাসন তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। গত ২১শে ফেব্রুয়ারি বসতবাড়ীতে ঢুকে বাড়ীঘর ভাঙচুর, মহিলাদের কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়।

এতে ঐ বাসার বেশ কয়েকজন মহিলা ব্যাপক আহত হন। প্রতিবেশি এ দু’পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা করেও রমজান গংরা হেরে যায়।

এরপর তারা জমিটি জবর দখলে ব্যর্থ হয়ে এ পথ বেছে নেয়। ঐদিন দুপুরে উপজেলার করটিয়া পূর্ব পাড়া গ্রামের রমজান আলী (৫০), নাজিবর (৫০), আবু মিয়া (২৫), স্বাধীন (২০), আরিফ (২৬), সুমন (৩০) সহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী একই গ্রামের রবি মিয়ার বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা হামলা, বাড়িঘর ভাংচুর ও মালামাল লুট করে।

এ ঘটনায় মাধুরী বেগম (৫০), রবি মিয়া (৬০), বিউটি (৩০), সম্পা (১৯), চম্পা (২২), সুইটি (২৬) গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মাধুরী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২৮ ফেব্রুয়ারি রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মাথায় ব্যাপক জখম হওয়ায় তাকে অপারেশন করানো হয়। সেখানে কর্মরত চিকিৎসক জানান মাধুরী বেগম এখনও শঙ্কামুক্ত নন।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, আসামীরা প্রকাশ্যে চলাফেলা করলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme