সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরের নওগাঁ গ্রামে ৫০০ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৬৩৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে রাতের আধারে ৫০০ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে গাছগুলো কাটা অবস্থায় দেখে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধি শহীদুর রহমান খান বাকরুদ্ধ হয়ে পড়েন।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ শহীদুর রহমান । নওগা গ্রামের মসজিদের জায়গা লিজ নিয়ে এই গাছ রোপন করেছিলেন তিনি। কিন্তু তার সব স্বপ্ন শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা।

সকালে সংবাদটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ওই বাগান এলাকায় ভিড় জমায়। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ কবিরউজ্জামান ডল সহ এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শহীদুর রহমান খান বলেন, আমি একজন প্রতিবন্ধি মানুষ, আমার গাছের চারাগুলোর কী অপরাধ ছিল? আমার কারো সাথে কোন শক্রতা নেই, কে বা কারা করেছে আমি বলতে পারবো না। আমি এলাকা বাসিদের সাথে নিয়ে মসজিদের এই জমি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করি ।

এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব। ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ কবিরউজ্জামান ডল বলেন, আমি জমিতে গিয়ে দেখে এসেছি। কে কাজটি করেছে তা জানতে পারিনি আমরা। আমি এ বিষয়ে ক্ষতিগ্রস্ত শহীদুর রহমানকে সার্বিক আইনি সহায়তা করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme