সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোসাই যোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ সায়েম মিয়া। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধার পর সায়েম প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে বাড়ির লোকজন জানতে পারে সে গ্রামের রানাগাছা রাস্তার পাশে পড়ে আছে। সায়েমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সায়েম মারা যায়। নিহত সায়েমের বাবা আব্দুল হালিম সৌদি প্রবাসী।
টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন ও নিহত সায়েমের স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিলেও অল্প সময়ের মধ্যেই মারা যায় সে। তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘটনা জানার পরই আমরা গোসাই যোয়াইর গ্রামে পৌছাই। এ গ্রামে একজন মানুষিক রোগী সবসময়ই হাতে দা নিয়ে ঘুরাফেরা করে। সন্ধার পর সায়েমসহ তিন চারজনের সাথে ওই লোকের কথাকাটাকাটি ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সায়েমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme