সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল স্টেডিয়ামে ইংল্যান্ড প্রবাসী ও সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বয়সের ভারে ফুটবল নিয়ে মাঝ মাঠে দু’দলের গোছানো খেলা ঠিক হলেও গোলের খেলা ফুটবলের সেই কাঙ্খিত গোলটি না হওয়ায় খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।

শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল সোনালী অতীত ফুটবল দলের সাথে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল খেলায় ইংল্যান্ড প্রবাসী ও টাঙ্গাইল সোনালী অতীত ক্লাবের পঞ্চাশ উর্দ্ধ বয়সী ফুটবলারা ভাল খেলা উপহার দিয়েছেন।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিজেএমসি ক্লাবের সাবেক গোলরক্ষক ও সুইডেন প্রবাসী বুলবুল হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনী এবং মোহামেডানের সাবেক ফুটবলার খোরশেদ আলম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জাতীয় দলের সাবেক ফুটবলার ইশা খান, বজলুর রহমান ও সাইফুল ইসলাম সাইফসহ ইংল্যান্ড প্রবাসী পঞ্চাশ উর্দ্ধ এ্যাকটিভ ক্লাবের কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme