সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে অগ্রণী ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মানবতার সেবায় অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল কর্তৃক ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকের মাসে করোনা মোকাবেলায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।

অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী খান।

বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান এবং মানবতার অগ্রসেনানী অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহা-ব্যবস্থাপক এ.কে.এম. শামীম রেজা।

আরো উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আর.এম.ও শফিকুল ইসলাম সজীব।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখার ব্যবস্থাপক প্রণয় কুমার দাস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme