সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল হাসপাতালে নারীসহ ছয় দালালের কারাদন্ড

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ছয় দালালের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার ১৫ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান(৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া(৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া(৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ(৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া(৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে ওই দন্ড দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme