সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে আ’লীগ প্রার্থী সহ চার জনের মনোনয়নপত্র বাতিল

  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল-৭(মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র বাতিলকৃতদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, বৈরাবরী পার্টির(অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়া।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, সেণ্ট্রাল ইনফরমেশন ব্যুরো(সিআইবি) রিপোর্ট অনুযায়ী খেলাপী ঋণের জামিনদার থাকায় আওয়ামীলীগের প্রার্থী খান আহমেদ শুভ এবং ভোটার আইডির নামের সাথে মনোনয়নে প্রদত্ত নামের মিল না থাকায় বৈরাবরী পার্টির(অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল-৭(মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিন জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির সভাপতি ম-লীর সদস্য জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রূপা রায় চৌধুরী।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, টাঙ্গাইল-৭(মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে সাত জনের মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামি তিন দিনের মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৩০ নভেম্বর আসনটি শূণ্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামি ১৬ জানুয়ারি এ সংসদীয় আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme