সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টিনিউজ ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৬৫২ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক: “কাজের ফাঁকে একটু খেলার আনন্দই মনে প্রাণ আনে” এই শ্লোগানকে সামনে নিয়ে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলের অনলাইন নিউজ পোর্টাল টিনিউজবিডি ডটকম এর আয়োজনে টাঙ্গাইল স্পোর্টর্স রাইটার্স এসোসিয়েশনের সহযোগিতায় টিনিউজ কার্যালয়ে শুরু হয়েছে ক্যারাম টুর্নামেন্ট। সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৭টি দ্বৈত জুটি অংশগ্রহণ করছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন হয়।

টুর্নামেন্টের ৭টি দ্বৈত জুটি হলো- মাসুদ রানা (বার্তা সম্পাদক- টাঙ্গাইল প্রতিদিন, জেলা প্রতিনিধি-ভোরের ডাক ও ফোকাস বাংলার জেলা প্রতিনিধি) ও এম কবির (প্রতিদিনের সংবাদ) জুটি, পারভেজ হাসান (বনিক বার্তা) ও জাহিদ হাসান (টিনিউজবিডি.কম) জুটি, ইফতেখারুল অনুপম (বাসস) ও হাসান শিকদার (বার্তা বাজার) জুটি, শামীম আল মামুন (যমুনা টিভি) ও সজল রায় (কারক নিউজ) জুটি, মোজাম্মেল হক (দৈনিক সবুজ নিশান) ও আরিফুর রহমান টগর (জাগো নিউজ) জুটি, সুমন খান বাবু (দীপ্ত টিভি) ও মীর শামছউদ্দিন সায়েম (ভোরের সময়) জুটি এবং মাহমুদ রিয়াদ (টিনিউজবিডি.কম) ও মাসুদ আব্দুল্লাহ (বাংলাদেশ বুলেটিন) জুটি।

প্রতিদিন ৩টি করে খেলা অনুষ্ঠিত হবে। লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবচেয়ে পয়েন্টধারী চারটি জুটি দল সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। সেমিফাইনালের বিজয়ী দুই জুটি দল ফাইনাল খেলায় অংশ নিবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme