সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ২২ অক্টোবর সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সদর থানা পুলিশ।

গেফতারকৃতরা হচ্ছেন- শহরের দক্ষিন থানা পাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক(৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে স¤্রাট মিয়া(৩৪), বেপাড়ী পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয়(৩০), সদর উপজেলার যুগনী গ্রামের খলিলের ছেলে ইউসুফ আলী(২৫), কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে মো. লেলিন মন্ডল (২৬)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশদল জানতে পারে শহরের দক্ষিন কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের বাসার সামনে খালি জায়গায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম মিয়া জানান, শুক্রবার রাতে শহরের কলেজপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বাদি গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান গ্রেফতারকৃত রফিকের নামে ১১ টি, স¤্রাটের নামে ৮টি, ইউসুফের নামে ১১টি, আবিদ হাসানের নামে ৭টি ও লেলিনের নামে ২টি বিভিন্ন ধরণের মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme