সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাবির নিখোঁজ ছাত্র এখন টাঙ্গাইল কারাগারে

  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল হামিদ সিকদারের সন্ধান পাওয়া গেছে। খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় অন্যের পরীক্ষা দিতে এসেছিলেন। ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এখন হিমেল টাঙ্গাইল কারাগারে আছেন।

সোমবার (২২ নভেম্বর) বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে শুক্রবার (১৯ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে বাড়ি আসার উদ্দেশ্যে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মুঠো ফোনও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার (২২ নভেম্বর) তারা জানতে পারেন হিমেল কারাগারে আছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি জানান, গত শুক্রবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজেয়ানুল হক নামক এক পরীক্ষার্থীর পরিবর্তে হিমেল পরীক্ষায় অংশ নেন। প্রবেশ পত্রের ছবির সাথে হিমেলের মিল না থাকায় তাকে আটক করা হয়। তিনি রেজোয়ানুল হকের পরিবর্তে পরীক্ষা অংশ নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

হিমেল সখীপুর উপজেলার জামালহাটকোরা গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র এবং ঢাকাস্থ সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme