সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলেজপাড়া জুনিয়র সিটি ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলেজপাড়া জুনিয়র সিটি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় রানার আপ হয়েছে দুরন্ত স্পোটিং ক্লাব। শুক্রবার বিকেলে পাড় দিঘুলিয়ায় ঘটু মাতাব্বরের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৫ (সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাজাহান আনসারী। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, ক্রিড়া সংগঠক আব্বাস আলী সরকার, আকিকুর রহমান খান ইকবাল, ক্রিড়া সংগঠক মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবক ও ব্যবসায়ী মোশারফ হোসেন, কোহিনুর বেপারী, আব্দুল আলীম, জুয়েল খান ও তানাকা স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সৈয়দ হাবিবুল আলম শাতিল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান সুমন।

খেলা উপভোগ করতে শত শত দর্শক উপস্থিত হয়। মহিলা ও পুরুশসহ উপচে পড়া দর্শক সমাগম ঘটে। প্রায় দেড় মাসব্যাপি টুর্নামেন্টে টাঙ্গাইল পৌর এলাকার ৩২ টি দল অংশ নেয়।

প্রসঙ্গত টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকার অকাল মৃত্যু হয়। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তানাকা স্মৃতি ফাউন্ডেশন নামের এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ক্রীড়া সংস্কৃতি ও সামাজিক নানা উন্নয়ন কর্মকান্ডের উদ্দেশ্যে তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme