সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেওলা আদর্শ সমাজের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের দেওলা আদর্শ সমাজের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে দেওলা উত্তরপাড়া আদর্শ মোড় লিচুতলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন।

আদর্শ সমাজের সভাপতি আব্দুল্যাহ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমাজের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সালাম ও মির্জা রাশেদুল হাসান।

সঞ্চালনায় ছিলেন আদর্শ সমাজের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান। সমাজের সদস্য অরণ্য ইমতিয়াজ বক্তব্য প্রদান করেন।

দেওলা আদর্শ সমাজের সভাপতি আব্দুল্যাহ সরকার ও সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান জানান, সমাজের সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পালন করা এবং গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই গঠন করা হয়েছে এ সমাজ। এজন্য এর নাম দেয়া হয়েছে আদর্শ সমাজ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme