সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেশের চার কোটি মানুষ ট্যাক্স দেয় না…মির্জাপুরে অর্থমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহুর্তে পেঁয়াজ আমদানির ওপর সরকারকে কোন আমদানি শুল্ক দিতে হয় না। পেঁয়াজ আমদানীর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অর্থসহ যে কোন ধরনের সহায়তা চাইলে অর্থমন্ত্রানলয় তা দিতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে চার কোটি মানুষ মিডলক্লাস। এই চার কোটি মানুষ ট্যাক্স দেয় না। তারা যদি ট্যাক্স প্রদান করতো তবে ট্রাক্স রেট ১৫/২০ ভাগে নামিয়ে আনা যেত। আমরা সবাইকে ট্যাক্সের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবো।

দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে কমবেশি দুর্নীতি রয়েছে। তিনি বলেন তাদের নাম ভাঙিয়ে যদি কেউ দুর্নীতি করতে চায় প্রমান পেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

বিকেল চারটার দিকে অর্থমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা,

পরিচালক শিক্ষা প্রতিভা মুৎসুদ্দি, টাঙ্গাইলের জেলা প্রশাকস মো. শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন,

উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম খান। এ সময় অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ মন্ত্রীর সঙ্গে ছিলেন।

পরে মন্ত্রী কুমুদিনী হাসপাপতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নাসিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন।

সন্ধায় মন্ত্রী ভারতেশ্বরী হোমস চত্বরে দানবীর রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করে। সেখানে মন্ত্রী তার বক্তৃতায় বক্তৃতায় দানবীর রণদা প্রসাদ সাহার কর্মময় জীবনের উপর আলোচনায় করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা, ও ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি। সন্ধায় মন্ত্রী দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্ম জয়ন্তীর কেক কাটেন। এদিকে জন্মজয়ন্তী উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্স বর্ণিল সাজে সাজানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme