সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দৈনিক সংগ্রামের টাঙ্গাইল সংবাদদাতা মনিরুজ্জামানের ইন্তেকাল

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দৈনিক সংগ্রাম পত্রিকার টাঙ্গাইল জেলা সংবাদদাতা ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান (৫২) ইন্তেকাল করেছেন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মনিরুজ্জামান ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ছিলেন। গত বুধবার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পরিবারের সাথে টাঙ্গাইল শহরের কোদালিয়ায় তিনি বাস করতেন।
এস এম মনিরুজ্জামান সাংবাদিকতার পাশাপাশি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন।

শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের কোদালিয়ায় কেডি মসজিদ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জোহর তার কর্মস্থল কালিহাতীর নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর তার নিজ এলাকা ভূঞাপুরের ছাব্বিশায় তৃতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। টাঙ্গাইল প্রেসক্লাব ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme