সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থনের সংঘর্ষে দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গোপালপুর শিল্প ও বণিক সমিতি উদ্যোগে অর্ধদিবস দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে শিল্প ও বণিক সমিতির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়িত হোসেনের সভাপতিত্বে শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর সঞ্চালনা বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, চিত্তরঞ্জন সাহা, আলহাজ্ব বেলায়েত হোসেন, খন্দকার খাইরুল ইসলাম, আব্দুর রশিদ, আলহাজ্ব মো.জালাল উদ্দিন, আরো বক্তব্য রাখেন কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

বক্তরা বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা দাবি করেন।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপালপুর বাজার হয়ে থানা চত্বর প্রদক্ষিণ করে পৌর পুরাতন চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme