সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, ধনবাড়ী: লাশের গোসল করাতে যাওয়ার সময় পথিমধ্যে নিজেই ট্রাক চাপায় লাশ হলেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল আজিজ। শনিবার ১০ ডিসেম্বর সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে এই দুঘটনা ঘটেছে।

ধনবাড়ী থানার আফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, কয়াপাড়া এলাকার আব্দুল আজিজ নামের ৮০ বছরের এক বৃদ্ধ ভোরে ফজর নামাজ শেষে পাশের বাড়ীতে এক মরদেহের গোসল করাতে যাওয়ার জন্য বাড়ীতে যাচ্ছিলেন গায়ের কাপড় পরিবর্তন করার জন্য। এমন ভাবনায় বাড়ী ফেরার পথে ধনবাড়ী কয়াপড়া মসজিদ ও থানার প্রধান ফটকের সামনে জামালপুর গামী একটি আলু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আলু বোঝাই ট্রাকটি ঢাকার দিক থেকে জামালপুরের দিক যাচ্ছিলো। এসময় ট্রাকটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে এসে লোকটিকে চাপা দিয়ে পাশের নিচু খাদে পড়ে যায়। এসময় ড্রাইভার পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে ড্রাইভারের অসচেতনার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme