সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বাস-কোচ মিনি বাস মালিক সমিতি উপজেলা বিএনপির দখলের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পরিবহন খাত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহানের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও জোরপূর্বক বাস নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে| অভিযোগ রয়েছে, বিএনপির ওই দুই নেতা নিজেদের প্রভাব খাটিয়ে ধনবাড়ী এলাকার বাসস্ট্যান্ড ও পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়েছেন| তারা মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নিজ¯^ভাবে একটি কমিটি গঠন করার পায়তারা করে পরিবহন খাত পরিচালনা করছে| স্থানীয় সূত্র জানায়, ২২ জন মালিকের যৌথ মালিকানায় পরিচালিত “বিনিময় পরিবহন”-এর তিনটি বাসও জোরপূর্বক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন অভিযুক্তরা| বর্তমানে ওই বাসগুলোর আয় ও লাভের পুরো অর্থ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে| এতে প্রকৃত মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন|


এছাড়া বাস মালিক সমিতির নেতাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে| বাস মালিক শামসুল আলম ও লিটনের উপর হামলা চালিয়ে পরে তাদের সান্ত্বনা দিতেও দেখা যায় তাদের| কয়েকজন মালিক দাবি করেন, পরিবহন পরিচালনায় বাধা দিলে তাদের মারধর ও ভয়ভীতি দেখানো হয়| ফলে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন|

শামসুল আলম নামে বাস মালিক বলেন, “আমরা যৌথভাবে বাস কিনেছি| কিন্তু এখন বাসের আয়-ব্যয়ের কোনো হিসাব পাচ্ছি না| সবকিছু জোর করে নিয়ন্ত্রণ করা হচ্ছে|”

লিটন মিয়া নামে এক মালিক বলেন,তারা নিজেরা দখলে নেওয়ার জন্য আজকে সকাল থেকে মালিক সমিতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে| আমরা সাধারণ মালিকরা অফিসে বসতে পারিনা এখন|

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের বক্তব্য জানতে চাওয়া হলে ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন ভিত্তিহীন| আমি কখনো ওই তিন বাস দেখি নাই জানিও না| তবে মালিকদের মধ্যে একটা সমস্যা হয়েছিলো সেটা মিমাংসা করার জন্য কয়েকবার উভয়পক্ষ কে নোটিশ দিয়ে ডাকা হয়েছিলো কিন্তু তারা আসেননি|

এদিকে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন| তাদের দাবি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরিবহন খাতে ¯^াভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme