সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে জাতীয় পার্টির শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার (৩১ আগস্ট) বিকেলে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য ফেরদৌস আহম্মেদ পিন্টু,

ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনু, কোষাধক্ষ্য তোফাজ্জল হোসেন, মো: ফজলুল হক, ধনবাড়ী উপজেলা জাতীয় ছাত্র সামাজ’র সভাপতি সাংবাদিক হাফিজুর রহমান,

মওলানা আমিনুল ইসলাম, আ: রহমান, মনিরুজ্জামান, মহিলা নেত্রী জহুরা সহ ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি ও পৌরসভা সহ সকল ইউনিয়নের জাতীয় পার্টির নেতা কর্মীরা অংশ নেয়।

দোয়া মাহফিলে প্রিয় নেতা হরানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন ভক্ত অনুরাগীরা। এ সময় বক্তারা মরহুম সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন নেতারা।

পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতির নীতি আদর্শ ধারণ করে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নেতা-কর্মীরা। পরিশেষে পল্লীবন্ধু এশাদের রুহের মাগফেরাত কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme