সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে প্রাইভেটকার চাপায় নিহত ১ আহত ৪

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাইভেটকার চাপায় একজন নারী পথচারী নিহতও ৪ জন আহত হয়েছে।

শুক্রবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার জাগিরাচালা-মধুপুর সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জাগিরাচালা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী কল্পনা বেগম বিকেলে পাশের গ্রামে মেয়ের জামাই বাড়ী বেড়াতে যাচ্ছিালো হঠাৎ করেই পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কল্পনা বেগমের মৃত্যু হয়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা ৪ জনই গুরুত্বর আহত হন। ৪ জনই মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলেন বলেও তারা জানান।

নিহত কল্পনা(৪০) ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তার ২ টি ছেলে ও ২ টি মেয়ে রয়েছে। আহতরা হলেন- ঢাকার আশুলিয়ার বাউটপাড়া এলাকার মো: শাজাহান আলী’র ছেলে বাবু(৩৯),সভারের ভলমা এলাকার আবেদ আলী’র ছেলে মেহেদী হাসান(৩৭),টাঙ্গাইলের গোপালপুরের শিমলা এলাকার আ: মান্নানের ছেলে মুক্তার হোসেন(৪৬) ও একই এলাকার রইস আলী’র ছেলে রোকন হোসেন(৩৮)।

ধনবাড়ী থানার ওসি তদন্ত ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ী উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত ৪ জন কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme