সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধর্মান্ধগোষ্ঠী ও ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে চায় -কৃষিমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহ-অবস্থানের মধ্যে বসবাস করছেন। দেশের ধর্মান্ধগোষ্ঠী ও ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, শান্তি নষ্ট করতে চায়। তাদের প্রতিহত করে আমরা শাস্তিপূর্ন অবস্থান ধরে রাখবো।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপর উপজেলার জলছত্র ধর্মপল্লীতে যিশুখ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টার্ন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে যিশুখ্রিস্টের জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme