সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১০৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আনন্দ র‌্যালীটি উপজেলা গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালী শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান টিটন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও আজ নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়ে সবাই খুশি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সহযোগিতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় এই কমিটি দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্যঃ- বোরবার জেলা ছাত্রলীগের প্যাডে আজিম হোসেন রতনকে সভাপতি, মো.সজীব মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন জেলা কমিটি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme