সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড 

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নাগরপুর  উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৫মে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ( সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,ময়মনসিংহের  মুক্তাগাছা এলাকার  মো: সবুজ মিয়া (২৪) ও মো: লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো: শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো: রাকিব (১৮)। 

নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme