সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১
  • ৮২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে নাগরপুর উপজেলার দাসপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হিমেল (২৪) দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত ইমরানকে (২৩) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া নিজ বাড়ী থেকে ওই দুই মোটরসাইকেল আরোহী নাগরপুর যাচ্ছিল। পথিমধ্যে নাগরপুর উপজেলার দাসপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় আহত ইমরানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। অপরদিকে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme