সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে পেঁয়াজ ২৫০

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে দিন দিন লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সদর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে। কোথাও কোথাও বিক্রি হচ্ছে ২৬০ টাকা।

এতে ক্রেতা সাধারন দিশেহারা হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বাজার মনিটরিং না থাকায় লাগামহীন ভাবে বেড়েই চলেছে পেঁয়াজের দাম এমন অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের।

নাগরপুর সদর বাজার সহ আশ পাশের বাজার ঘুরে একাধিক পাইকারী ও খুচরা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, নাগরপুর কাচাঁ বাজারের ব্যবসায়ী খোকন মিয়া জানান বুধবার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছি ২০০ টাকা। অথচ একদিনের ব্যবধানে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ী মামুন বলেন পাইকারী বাজারে দিন দিন পেঁয়াজের দাম বাড়ায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। আমরা পাইকারী বাজার অনুসারে খুচরা বিক্রি করছি।

ক্রেতা মোশারফ জানান যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে ভবিষ্যতে খাবারের তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে হবে। আরেক ক্রেতা বিপ্লব হোসেন জানান বাজার মনিটরিং সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় নিত্য পন্যের দাম হু হু করে বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, সারাদেশেই পেঁয়াজের দাম উর্ধ্বমূখী। কেউ যাতে অসদুপায় অবলম্বন করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমরা বাজার মনিটরিং করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme