সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিট পুলিশিং এর আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার দুপুরে পাকুটিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিং এ আলোচনা সভার আয়োজন করা হয়। পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দীপংকর ঘোষ।
নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই নূর মোহাম্মদের পরিচলনায় আরো বক্তব্য রাখেন, মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতোয়ার রহমান কোকা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শামিম খান, বিসিআরজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হুদা, এ এস আই মো. জহিরুল আলম জহির, বাজার বনিক সমিতির সভাপতি ডা. নায়েব আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সাগর প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দীপংকর ঘোষ বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়ী বাড়ী পৌঁছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রæত যেন পুলিশী সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।
আলোচনা সভায় ইউপি সদস্য ও গনম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme