সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদ বৈধ ঘোষনা

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১৪১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদুর রহমান ফরিদ এর প্রার্থীতা চূড়ান্ত ভাবে বৈধতা ঘোষনা করা হয়েছে।

রোববার বিকেলে জেলা রিটানিং কর্মকর্তা অফিসারের কার্যালয়ে মো.শহীদুল ইসলাম এ বৈধতা ঘোষনা দেন।

ফরিদ নাগরপুর ছাত্রলীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মো. ফরিদুর রহমান ফরিদ বলেন “আমি সত্য ও ন্যায় পথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে রাজনীতি করি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ আমাকে জয়ী করবে । কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি নাগরপুর উপজেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগ হিসেবে নয় নেতাকর্মীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি।

ছাত্রলীগ নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি। উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি।

সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়ে মানুষের কাছে যাচ্ছি। একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি। প্রতিনিয়ত তার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন প্রচার প্রচারনায় অংশ নিচ্ছে।

আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এলাকবাসী ভোট দিয়ে জয়যুক্ত কবে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে ।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ৪র্থ দফায় টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme