সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান ফরিদের উড়োজাহাজ প্রতীকের বিশাল মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ১০৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর ঃ নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. ফরিদুর রহমান ফরিদ উড়োজাহাজ প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছে।

চতুর্থ দফা অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৪ই মার্চ প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদুর রহমান ফরিদের সমর্থকরা বিভিন্ন গ্রাম থেকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে সমাবেত হতে থাকে।

পরে দুপুরে সমর্থকরা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদুর রহমান ফরিদকে সঙ্গে নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সব সময় আপনাদের পাশে ছিলাম। আজও আছি, আগামীতে আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন আপনারা আমার পাশে থাকলে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি উড়োজাহাজ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাবো।

এসময় নাগরপুর সরকারী কলেজের সাবেক ভিপি আল-মামুন, জিএস নাদিম, সাবেক ইউপি সদস্য মো. মুক্তার হোসেন, যুবলীগ নেতা মো. দুলাল, আবু তাহেরসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ টাঙ্গাইর জেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme