সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হীরা (৮৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ম ।
বুধবার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলার কোনড়া মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার উপ পরিদর্শক মাহমুদ হাসানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যবৃন্দ। এর আগে জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাতেন বাহিনীর একজন যোদ্ধা হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme