সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার হেমনগর গ্রামে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আ: রহিম।

বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগররিক- সুজন গোপালপুর উপজেলা শাখা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, শিক্ষক নেতা শামছুল হক, মানবাধিকার কর্মী আজমল খান, নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর উপজেলা সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কে.এম. শামীম, সাংবাদিক সেলিম হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য হোসেন আলী, নারী নেত্রী শাহিদা ইসলাম, ছাত্রনেতা মুনিরুজ্জামান টিপু, উপজেলার জাতীয় পার্টি সম্পাদক খন্দকার শহিদুল আলম, ইয়ূথ অ্যাম্বাসেডর এস. এম. ইমরান হোসেন, সুজন ভূঞাপুর উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক হালিমুর রশীদ রিপন, যুগ্ন আহবায়ক শহর ছাত্রলীগ সুজনসহ বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে সেচ্ছাব্রতী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আঞ্জু আনোয়ারা ময়না।

অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme