সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিনদিন পর সাগর আহমেদ নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত অটোচালক সাগর গোপালপুর পৌরসভার ভুয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন। পরদিন ২৮ ফেব্রুয়ারি সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।

মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি (তদন্ত) হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ওসি কামাল খবরটি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme