সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পাঁচশত পরিবারের মাঝে হকি তারকা প্রিন্সের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৯০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অসচ্ছল কর্মহীন ৫০০শত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স। মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইল শহরের নুতন বাস টার্মিনালে বাস শ্রমিক, শহরের সাবালিয়া, টাঙ্গাইল ক্লাব রোড ও টাঙ্গাইল প্রেসক্লাব এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এর আগে গত বুধবার (১৩ মে) আরিফুল হক প্রিন্স জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও এথলেটদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবন।

খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন নগরজলফৈ বাইপাস রোড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মোতালেব হোসেন ও টার্মিনাল কমিটির সাধারণ সম্পাদক আজিজ সিকদার ও সহসভাপতি বাবলু মিয়া, টাঙ্গাইল জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও রড-রাজ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মজনু মিয়া, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক মহব্বত হোসেন, টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোঃ মোস্তাক হোসেন ও মোহামেডান ক্লাব হকি টিমের সহকারি ম্যানেজার সোহেল রানা।

আরিফুল হক প্রিন্স জানান, করোনা ভাইরাসের প্রভাবে স্বল্প আয়ের দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme