সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহপুর গ্রামের একটি পুকুর থেকে রোববার ৪ সেপ্টেম্বর সকালে ভাসমান অবস্থায় হাসনা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী মারা যাওয়ার পর বয়সের ভারে নুব্জ হাসনা বেওয়া ছেলের রান্না ঘরে থাকতেন। তিনি একা চলতে পারতেন না। তারপরেও রান্নাঘরে একাই রাতযাপন করতেন। মাঝে মাঝে মেয়ের জামাই বাড়ি গিয়েও থাকতেন। নিহতের মেয়ে শামছুন্নাহার জানান, বৃদ্ধ মায়ের কষ্টের কথা ভেবে ভাইয়ের বাড়ি থেকে তিনি মাকে তার স্বামীর বাড়িতে নিয়ে রেখেছিলেন। কিছুদিন আগে তার ভাই জোর করে মাকে নিজের বাড়ি নিয়ে যায়। রোববার সকালে ছেলের বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে ও পুলিশকে খবর দেয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme