সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুজায় শাড়ী-কাপড় বিতরণ করলেন মহিলা ভাইস-চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দুর্গাপুজায় ২’শ দুস্থ অসহায় হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করেন টাঙ্গাইল সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে শহরের ছোট কালিবাড়ী পুজা মন্ডবে এ শাড়ী-কাপড় বিতরণ করা হয়।

বিতরণকালে পুজা উদযাপন কমিটির সভাপতি অদ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল কুমার দে, সহ-সভাপতি মুকুল সাহা, দাইন্যা পুজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ সুত্রধর, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র পাল, পোড়াবাড়ী পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, গালা ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি খুশি মহন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীলিপ কুমার দাস।

অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, পুজা উপলক্ষে এই শাড়ী-কাপড় বিতরণ শুধুই শাড়ী-কাপড় নয়। এটা আপনাদের প্রতি আমার ভালবাসা। আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme