সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবীতে মতবিনিময়

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সকল ধরনের প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবীতে শিক্ষক, কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৫ মার্চ) সোমবার সকাল ১১টায় হাইকেয়ার বধির স্কুল প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় হাইকেয়ার (বধির) স্কুল টাঙ্গাইলের প্রধান শিক্ষক ও বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহবায়ক ইসরাত জাহানের সভাপতিত্বে এবং ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় টাঙ্গাইল সদরের সভাপতি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের সাধারন সম্পাদক নূর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহবায়ক ইসরাত জাহান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ নানা কর্মসূচি গ্রহণ করার পরও আমাদের দাবী মেনে নেয়া হয় নি।তারই পরিপ্রেক্ষিতে আগামী৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ঢাকা প্রেসক্লাবের সামনে কর্মসূচী অনুষ্ঠিত হবে।এরপরও আমাদের দাবী না মেনে নিলে মাসব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার কথাও ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য প্রদান করেন আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি লিজা, প্রত্যাশা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি নাজমা পারভীন, সলিমাবাদ কমরেড আসলামউদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন খান, জমির উদ্দিন ফকির অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুজ্জামান, পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুর রহমান (মুন্না), বানিয়াদ মডেল অটিস্টক ও বুদ্ধী প্রতিবন্ধী সুইড বাংলাদেশ এর প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আজাদ, আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন, সবুজপল্লী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: আমিনুল ইসলাম, পলিশা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme