সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফিলিস্থিনিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৭৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ফিলিস্থিনি মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা।

শুক্রবার বেলা দুপুর দুইটায় জু’মার নামাজ শেষে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

পরে ফিলিস্থিনিতে মুসলিমদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলা এবং গণহারে মুসলিম হত্যার প্রতিবাদ নিন্দা জানিয়ে ফিলিস্তিনসহ সকল মুসলিমের শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন খেলাফত মজলিস।

এরআগে বিক্ষোভ মানববন্ধনে বক্তারা আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা ও ফিলিস্থিনি মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ নুর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, যুগ্ম- সম্পাদক গোলাম মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme