সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলে ম্যারাথনের আয়োজন

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মদিনে আগামী ১৭ মার্চ টাঙ্গাইলের বাসাইল-সখীপুরে ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আতাউল মাহমুদ বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমুখর করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ দিন ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে। এর আগেও ম্যারাথনের আয়োজন করা হয়েছিলো। মূলত মাদক ও সন্ত্রাস মুক্ত, দুর্নীতি, দুর্বৃত্তায়ন মুক্ত এবং বাল্যবিয়ে মুক্ত গড়ার লক্ষে এমন আয়োজন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সহধর্মিনী রুনা লায়লা রুমা, টাঙ্গাইল রানার্সের মোহাম্মদ বদর উদ্দিন, বাংলা চ্যানেল জয়ী মনির হোসেন প্রমুখ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme