সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৭২৫ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : ধনবাড়ী উপজেলা বালক বালিকা ফুটবল দল চমৎকার ফুটবল খেলে বাসাইল উপজেলা বালক বালিকা ফুটবল দলকে পরাজিত করে এবং দিনের প্রথম ম্যাচে ঘাটাইল উপজেলা ফুটবল দল মির্জাপুর উপজেলাকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠেছে।

৪ জুন শুক্রবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা(অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগে দিনের প্রথম ম্যাচে ঘাটাইল উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল দল ও মির্জাপুর উপজেলার বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা গোলশুন্য ড্র হয়। ট্রাইব্রেকারে ঘাটাইল উপজেলা ফুটবল দল ৩-০ গোলে মির্জাপুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দিনের দ্বিতীয় খেলায় বাসাইল উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল দল ও ধনবাড়ী উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল দলের আক্রমন পাল্টা আক্রমনের আকর্ষনীয় খেলায় প্রথমার্ধ গোলশুন্য ড্র থাকে।

খেলার শেষ দিকে ধনবাড়ী উপজেলা বাসাইল উপজেলার ডিবক্্ের ভিতর ফাউল থেকে পেনাল্টি পায়। পেনাল্টি থেকে সাগর গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। এরপর বাসাইল উপজেলা গোল পরিশোধে ব্যর্থ হলে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করতে হয়। বালিকা বিভাগের প্রথম ম্যাচে মির্জাপুর উপজেলা ও ঘাটাইল উপজেলার বালিকা দল অনুপস্থিত থাকায় দু’দলই বাদ পড়ে যায় আর দ্বিতীয় ম্যাচে ধনবাড়ী উপজেলার বালিকা (অনুর্ধ্ব-১৭) দল চমৎকার ফুটবল নৈপুন্যে ৩-০ গোলে বাসাইল উপজেলা বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ৩টি গোলই করেছে সিফা আক্তার ।আজকের খেলাঃ( কোয়ার্টার ফাইনাল) বালক বিভাগঃ- নাগরপুর উপজেলা বনাম টাঙ্গাইল সদর(সকাল ৯.০০টা), টাঙ্গাইল পৌরসভা বনাম মধুপুর উপজেলা (দুপুর ২.০০), গোপালপুর উপজেলা বনাম ঘাটাইল উপজেলা(সকাল ১১.০০) এবং দেলদুয়ার উপজেলা বনাম ধনবাড়ী উপজেলা ফুটবল দল(৩.৩০ মিনিট)। আজকের খেলাঃ-( কোয়ার্টার ফাইনাল) বালিকা বিভাগঃ- নাগরপুর উপজেলা বনাম টাঙ্গাইল সদর উপজেলা(সকাল ১০.০০), টাঙ্গাইল পৌরসভা দল বনাম ভুঞাপুর উপজেলা (দুপুর ২.০০) এবং দেলদুয়ার উপজেলা বনাম ধনবাড়ী উপজেলা (৩.৩০ মিনিট)

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme