সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক দল চ্যাম্পিয়ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা বালক দল।

২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ঢাকা জেলাকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে তারা।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে জাহিদ, সেরা গোলকিপার হাফিজুর রহমান। এদিকে দিনের আরেক ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনিসহ আরোও অনেকেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme