সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সিটি ক্লাব ১ উইকেটে থানাপাড়া ক্লাবকে পরাজিত

  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৮৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে থানপাড়া ক্লাবকে ১ উইকেটে হারিয়ে সিটি ক্লাব দ্বিতীয় রাউন্ডে “খ”গ্রুপের হিসাবকে জটিল করে লীগকে আর্কষনীয় করে তুলছে।

২৮ মার্চ রোববার সকালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে ৭ দিনের বিরতির পর বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “খ” গ্রুপের ম্যাচে থানাপাড়া ক্লাব সিটি ক্লাবের মুখোমুখি হয়।

খেলায় টস জয়ী থানাপাড়া ক্লাবের অধিনায়ক আরিফ প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করলে ৪৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬০ রান করে। দলের পক্ষে রাফসান সর্বোচ্চ ৬৬ রান করে।

এছাড়া শাহিন ৪৯ ও নাসিউল হক সানি ঝড়ো গতির ব্যাটিংয়ে ৪৫ রান করে। নাসিউল হক সানির ব্যাটিং দর্শনীয় ৪টি ছয়ের মার ছিল। বোলিংয়ে বিজয়ী সিটি ক্লাবের দেবাশীষ ও রিজান হোসেন যথাক্রমে ৩৩ ও ৩৭ রানের বিনিময়ে ৩টি করে উইকেট দখল করে। জবাবে সিটি ক্লাব শুরুতে জনির উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশ জাতীয়(অনুর্দ্ধ-১৭) দলের রিজান হোসেন ও আরিফুল ইসলাম মুন ৫৯ রানের জুটি করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর রিজান হোসেন দেবাশীষ ও সোহাগকে নিয়ে চমৎকার ব্যাটিং জুটি করে দলীয় রান ১৭০ নিয়ে যায়। দলীয় ১৭০ রানে রিজান ফিরে গেলেও সোহাগ, জিহাদ ও উত্তমের ব্যাটিংয়ে ৪৬.৫ ওভারে ২৬২ রান করে জয়ের লক্ষে পৌছায়। দলের পক্ষে সর্বোচ্চ রান ৮৪ রান করে রিজান হোসেন। এছাড়া আরিফ হোসেন মুন ৪০, জিহাদ ৩৩, দেবাশীষ ২৫ ও উত্তম ১২ রান করে। বোলিংয়ে বিজিত দলের বিজয় ও রাফসান যথাক্রমে ৩১ ও ৫১ রানে ৩টি করে উইকেট দখল করে। এছাড়া সাদ্দাম, শাহিন ও উদয় ১টি উইকেট দখল করে।

থানাপাড়া ৩টি খেলায় অংশগ্রহন করে একটিতে জয় ও একটি পরাজয় এবং ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ায় ৩ পয়েন্ট এবং সিটি ক্লাব ৩ ম্যাচে অংশ নিয়ে দুটি জয় ও একটিতে পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও আমিনুর রহমান।

আগামীকালের খেলা : ইষ্টার্ন স্পোটিং ক্লাব বনাম টাঙ্গাইল ক্রিকেট ক্লাব

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme