সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ সনাতন ধর্মের এক নারীর

  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ উঠেছে। এব্যপারে টাঙ্গাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন হিন্দু ধর্মাবলম্বী রিমা নামের এক নারী। শহরের ছোট কালিবাড়ি এলাকার স্বপন দাসের মেয়ে রিমা রায় নামের ওই নারী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে সকল অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেছেন, এসব মিথ্যা অভিযোগ। এর কোন ভিত্তি নেই। আর টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকার সনাতন ধর্মের রিমা রায় নামের এক নারী অভিযোগ দিয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

টাঙ্গাইল মডেল থানায় করা লিখিত অভিযোগে জানা যায়, গত ২১ জানুয়ারী বিকেল পাঁচটার দিকে প্রতিদিনের মত টাঙ্গাইল সার্কিট হাউজের রাস্তা ধরে হাটতে বের হন রিমা রায় (৩১)। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে বিবাদি আনন্দ মোহন দে (৪৭) ও টুকু দে (৪০) সহ অজ্ঞাত ১৫/২০ জন তাকে অকথ্য অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা বলে তুই ফকিরনির মেয়ে-তোকে মারলে কি হবে। এ সময় তারা এসিডে ঝলসে চেহারা বিকৃত করে দেয়ার হুমকিও দেয়। সুযোগ পেলে খুন করে ফেলা হবে বলেও ভয়ভীতি ও হুমকি দিয়ে বিবাদিরা ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদিরা যে কোন সময় রিমা রায় ও তার ছেলের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল প্রতিদিন প্রতিবেদকের সাথে কথা হয় রিমা রায়ের সাথে। তিনি প্রতিবেদককে জানান, কিছুদিন আগে শহরের ছোট কালিবাড়ি মন্দির কমিটি গঠনকে কেন্দ্র করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসুচি পালন করে। এসময় অনিয়মের মাধ্যমে মন্দির কমিটি গঠনের পেছনে আনন্দ মোহন দে’র হাত রয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এ সময় আমিও বক্তব্য রাখি মানববন্ধনে। আর এটাই কাল হয়ে দাঁড়ায়। আমি তো কোন অন্যায় আচরণ করিনি। আমি শুধু বলেছিলাম- মন্দির মসজিদ নিয়ে কেন রাজনীতি হবে। মন্দির মসজিদ হলো প্রার্থনার জায়গা, শান্তির জায়গা। মন্দিরের বিষয়ে কথা বলার জন্যেই আমাকে হুমকি দিয়েছে আনন্দ মোহন দে।

এ ব্যাপারে অধ্যক্ষ আনন্দ মোহন দে সংবাদ মাধ্যমকে জানান, আমি শুনেছি মেয়েটি একটি লিখিত অভিযোগ নাকি দিয়েছে। সে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে (বিবেকানন্দ ক্যাম্পাস) পড়তো। আমার সরাসরি ছাত্রী ছিল। তার অভিযোগগুলো সত্য নয়। সম্পুর্ন ভিত্তিহীন। এছাড়াও থানায় তার অভিযোগ এখনো গ্রহন করা হয়নি।

এ ব্যপারে তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই সোহেল বলেন, ছোট কালিবাড়ী এলাকার একটি মন্দিরের কমিটি নিয়ে পুরাতন ও নতুন দুই পক্ষের বিরোধ চলছে। আমি এ বিষয়ে ওই এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। তদন্ত চলছে। তবে দুই পক্ষই একে অপরকে দোষারোপ দিচ্ছে। মূলত মন্দির কমিটি নিয়েই মূল সমস্যা দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme